ঠোঁট কালচে হওয়ার প্রধান কারণ, লেজার টোনিং, কেমিক্যাল পিলিং ও মাইক্রোনিডলিং চিকিৎসা সম্পর্কে জানুন। Serene Skin, Dhanmondi-তে বুক করুন কনসালটেশন।
ঠোঁট কেন কালো হয়? কারণ ও আধুনিক সমাধান - Serene Skin
Lip Pigmentation বা ঠোঁট কালচে হওয়া একটি সাধারণ সমস্যা যা সূর্যের UV রশ্মি, ধূমপান, নিম্নমানের কসমেটিকস, ডিহাইড্রেশন বা হরমোনাল কারণে হতে পারে। Serene Skin-এর অভিজ্ঞ ডার্মাটোলজিস্টরা সঠিক কারণ নির্ণয় করে Lip Laser Toning, Chemical Peeling এবং Microneedling-এর মতো নিরাপদ ও কার্যকর চিকিৎসা প্রদান করেন।
“ঠোঁট কেন কালো হয়? জেনে নিন সঠিক কারণ ও আধুনিক সমাধান!”
গোলাপী ও উজ্জ্বল ঠোঁট চেহারার সৌন্দর্য অনেকটাই বাড়িয়ে দেয়। কিন্তু নানা কারণে অনেকের ঠোঁটেই কালচে ভাব বা Pigmentation চলে আসে। এ নিয়ে চিন্তিত? সঠিক চিকিৎসায় এই সমস্যা দূর করা সম্ভব।
▫️ ঠোঁট কালো হওয়ার প্রধান কারণসমূহ:
▪️সূর্যের অতিবেগুনী রশ্মি (UV Rays): সানস্ক্রিন ছাড়া রোদে বের হলে ঠোঁটে মেলানিনের পরিমাণ বেড়ে যায়।
▪️ধূমপান: সিগারেটের নিকোটিন ও তার (Tar) ঠোঁটের ত্বকে জমতে জমতে কালচে দাগ তৈরি করে।
▪️মানহীন কসমেটিকস: কম দামি বা মেয়াদোত্তীর্ণ লিপস্টিক ব্যবহার।
▪️শুকনো ঠোঁট ও বারবার ঠোঁট চাটানো: পর্যাপ্ত পানি না খাওয়া এবং জিহ্বা দিয়ে ঠোঁট ভিজানোর অভ্যাসের কারণে ত্বকের আর্দ্রতা নষ্ট হয় ও ঠোঁট কালো দেখায়।
▪️হরমোনাল পরিবর্তন ও পুষ্টির অভাব: ভিটামিন B12-এর ঘাটতি বা শরীরে হরমোনের তারতম্য।
▫️ চিকিৎসা পদ্ধতি (Management)
সঠিক কারণ শনাক্ত করে চিকিৎসার মাধ্যমে এ সমস্যার সমাধান করা যায়:
১. মেডিক্যাল ট্রিটমেন্ট (Medical Management)
▪️Topical Brightening Creams: কোজিক এসিড (Kojic Acid), আলফা আরবুটিন (Alpha Arbutin), ভিটামিন সি বা অ্যাজেলাইক এসিড সমৃদ্ধ বিশেষ ডার্মাটোলজিস্ট-প্রেসক্রাইবড লিপ সিরাম/ক্রিম।
▪️SPF Lip Balm: রোদের ক্ষতি থেকে ঠোঁটের সুরক্ষায় বাধ্যতামূলকভাবে Broad-spectrum SPF যুক্ত লিপ বাম ব্যবহার।
▪️Supplements: শরীরে ভিটামিনের ঘাটতি থাকলে প্রয়োজনীয় নিউট্রিশনাল সাপ্লিমেন্ট।
২. আধুনিক নান্দনিক প্রসিডিউর (Aesthetic Procedures)
▪️Lip Laser Toning (Q-Switched / Pico Laser): লেজার এনার্জি ঠোঁটের গভীরে থাকা অতিরিক্ত মেলানিন ভেঙে দেয়, ফলে কোনো রকম ব্যথা বা ডাউনটাইম ছাড়াই ঠোঁট পায় প্রাকৃতিক উজ্জ্বলতা।
▪️Chemical Peeling: বিশেষ মাইল্ড এসিড (যেমন- Mandelic, Glycolic বা Lactic Acid) ব্যবহার করে ঠোঁটের ওপরের মরা ও কালো চামড়া উঠিয়ে নতুন ও মসৃণ ত্বক উন্মোচন করা হয়।
▪️Lip Microneedling with Pigment Reducing Serums: মাইক্রোনিডলিংয়ের মাধ্যমে ঠোঁটের স্কিনে ব্রাইটনিং সিরাম পৌঁছে দেওয়া হয়, যা কোলাজেন তৈরিতেও সাহায্য করে।
পরামর্শ: সংবেদনশীল ঠোঁটে যেকোনো প্রসিডিউর বা ক্রিম ব্যবহারের পূর্বে অভিজ্ঞ চর্মরোগ বিশেষজ্ঞের (Dermatologist) পরামর্শ নিন।
Post a Comment