Blog Post

সানস্ক্রিন কীভাবে কাজ করে?

সানস্ক্রিন কীভাবে কাজ করে?

0 Likes
0 Comments

সানস্ক্রিন (Sunscreen) হলো একটি বিশেষ ধরনের স্কিন কেয়ার ক্রিম, লোশন বা স্প্রে যা সূর্য থেকে আসা ক্ষতিকর অতিবেগুনি রশ্মি (UV Rays) থেকে ত্বকে সুরক্ষা দেয়। 
সহজ ভাষায় এটি ত্বকের ওপর একটি প্রতিরক্ষামূলক ঢাল হিসেবে কাজ করে।

সানস্ক্রিন কীভাবে কাজ করে?
সানস্ক্রিন মূলত দুই উপায়ে ত্বককে সুরক্ষা দেয়—
১) সূর্যের অতিবেগুনি রশ্মিকে প্রতিফলিত করে ত্বক থেকে দূরে পাঠিয়ে দেয় অথবা
২) রশ্মিকে শোষণ করে তা তাপে রূপান্তর করে ত্বক থেকে বের করে দেয়।

কেন সানস্ক্রিন ব্যবহার করবেন?
 ১)সানবার্ন রোধ করতে: সূর্যের কড়া রোদে ত্বক পুড়ে লাল বা কালো হয়ে যাওয়া প্রতিরোধ করে।
 ২)অকাল বার্ধক্য দূর করতে: ত্বকে বলিরেখা, মেচেতা ও বয়সের ছাপ পড়া কমায়।
 ৩)ক্যান্সারের ঝুঁকি কমাতে: দীর্ঘ সময় রোদে থাকার ফলে ত্বকের ক্যান্সারের যে ঝুঁকি তৈরি হয় তা কমায়।
 ৪)ঘরের ভেতরেও: জানালাপথে আলো আসলে বা স্ক্রিনের আলো থেকেও সুরক্ষার জন্য সানস্ক্রিন কার্যকর।

সানস্ক্রিন ব্যবহারের সঠিক নিয়ম
১) সময় নির্বাচন: বাইরে বের হওয়ার অন্তত ১৫ থেকে ২০ মিনিট আগে সানস্ক্রিন লাগাতে হবে।
২) পরিমাণ: মুখ ও ঘাড়ের জন্য ‘টু-ফিঙ্গার রুল’ (হাতের দুটি আঙুল বরাবর ক্রিম মেখে নেওয়া) মেনে ব্যবহার করা উচিত।
৩) পুনরায় ব্যবহার: বাইরে থাকলে, ঘেমে গেলে বা মুখ ধোয়ার পর প্রতি ২ ঘণ্টা পর পর পুনরায় সানস্ক্রিন লাগানো প্রয়োজন।
৪) সঠিক SPF নির্বাচন: দৈনিক ব্যবহারের জন্য অন্তত SPF 30 এবং Broad Spectrum (UVA ও UVB উভয় রশ্মি প্রতিরোধক) সানস্ক্রিন বেছে নেওয়া ভালো।

Comments (0)

No comments yet. Be the first to comment!